সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পর্ন তারকার সঙ্গে সাবেক আর্সেনাল ফুটবলারের প্রণয়!

প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা তেনা ট্রাম্প নিশ্চিত করেছেন তিনি সাবেক আর্সেনাল ফুটবলার নিকোলাস পেপের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। নিকোলাস পেপে বর্তমানে খেলেন স্পেনের ক্লাব ভিয়ারিয়ালের হয়ে।

তেনার সঙ্গে পেপের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন ফেলেছে। যেখানে দেখা গেছে, দুইজন একসঙ্গে একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছে। তাদের এই ছবি মূলত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পেপের বোন কোরিন।

গুঞ্জন উঠেছে, গত পাঁচ মাস ধরে এই জুটি একসঙ্গে রয়েছে। এর আগে মৌসুমের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের জার্সি গায়ে দেখা গেছে তেনা ট্রাম্পকে।

 

তেনা ট্রাম্পের আসল নাম কিয়ানা নিচেল জোন্স। ২৯ বছর বয়সি তেনা যুক্তরাষ্ট্রের পর্ন তারকা। ২০১৪ সালে মাত্র ১৮ বছর বয়সে তেনা প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের দুনিয়ায় প্রবেশ করেন। বর্তমানে তিনি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র জগতে বেশ পরিচিত মুখ।

এদিকে নিকোলাস পেপে চলতি মৌসুমের শুরুতে ফ্রি এজেন্ট হিসেবে ভিয়ারিয়ালে যোগ দেন। ২০১৯-২৩ সাল পর্যন্ত আর্সেনালে খেলা এই আইভরি কোস্টের তারকা খেলেছেন ফরাসি লিগ লিল, তুর্কি ক্লাব ত্রাসোন্সপোরের মতো ক্লাবে।

আরও পড়ুন