০২ জুলাই ২০২৫, ০৪:১৮ পিএম
ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে লঙ্কানরা
শ্রীলঙ্কা: ১৫ ওভার ৬৯/৩।
মাত্র ২৯ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছিল স্বাগতিকরা। তবে কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কার দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে লঙ্কানরা।
০২ জুলাই ২০২৫, ০৩:৫৪ পিএম
পাওয়ার প্লেতে লঙ্কানদের ফিফটি
শ্রীলঙ্কা: ১০ ওভারে ৫০/৩।
আগে ব্যাট করতে নেমে ৫ রানে ২ উইকেট ও ২৯ রানে ৩ উইকেট হারালেও দ্রুত রান তুলছেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫০ রান তুলেছে লঙ্কানরা।
০২ জুলাই ২০২৫, ০৩:৩৭ পিএম
তাসকিনের জোড়া আঘাতে কামিন্দুর ডাক
শ্রীলঙ্কা: ৭ ওভারে ২৯/৩।
চতুর্থ ওভারে নিশান মাদুশকাকে বোল্ড করার পর সপ্তম ওভারে আবারও বোলিংয়ে আসেন তাসকিন। এবার কামিন্দু মেন্ডিসকে ডাক আউট করেন এই টাইগার পেসার।
০২ জুলাই ২০২৫, ০৩:২৭ পিএম
উড়ন্ত শুরু বাংলাদেশের
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফেরান তানজিম সাকিব। পরের ওভারে নিশান মাদুশকাকে বোল্ড করে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন তাসকিন। এতে ৫ রানের ২ উইকেট হারায় স্বাগতিকরা।
০২ জুলাই ২০২৫, ০৩:১৪ পিএম
ইমন ও তানভীরের অভিষেক
সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার স্বরূপ ওয়ানডে দলের একাদশে সুযোগ পেয়েছেন ইমন। এ ছাড়াও ওয়ানডে অভিষেক করেছেন স্পিনার তানভীর ইসলামও।
০২ জুলাই ২০২৫, ০২:৫৫ পিএম
একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা: নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।
০২ জুলাই ২০২৫, ০২:৩৫ পিএম
টস
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
০২ জুলাই ২০২৫, ০২:১৬ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বিকেল ৩টায় শুরু হবে খেলাটি। এই ম্যাচটি লাইভ সম্প্রচার দেখতে পাবেন আরটিভি অনলাইনের ওয়েবসাইট।
