রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন।

মঙ্গলবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান এই আহ্বান জানান।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরপরই বীর জনতার উদ্দেশ্যে দেওয়া অভিনন্দন বার্তায় আমি বলেছিলাম, বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে, বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সেটি পুনরায় স্মরণ করিয়ে দিয়ে দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আমার আহ্বান, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না। নারীর প্রতি সহিংস আচরণ করবেন না। অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন।

তিনি বলেন, ‘মায়ের চোখে বাংলাদেশ’ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। যেখানে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে।

তারেক বলেন, আজ এবং আগামীর প্রতিটি ‘৫ আগস্ট’ হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। এই সুমহান অঙ্গীকার বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় আমি এবং আমার দল বিএনপি দেশের সব গণতন্ত্রকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা আশা করছি।

আরও পড়ুন