বিচারপতি খাইরুল হককে দেশের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, বিচারপতি খাইরুল হক তার পদ ব্যবহার করে দেশের অনেক বড় ক্ষতি করেছেন। তার রায়ের কারণে দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। যার ফলে দেশের মানুষ দীর্ঘ সময় ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত থেকেছে।
এসময়, দেরিতে হলেও তাকে গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, শিশু একাডেমি তৈরি করেছিলো জিয়াউর রহমান, এটি সরাতে আদালতে যে প্রক্রিয়া চলছে তা থেকে সরে আসতে হবে। এটি সরানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
