মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘Seafood Chefs Challenge 2025’-এর গ্র্যান্ড ফিনালে

চট্টগ্রামের ফয়’স লেকের মনোরম পরিবেশে জমকালো আয়োজনে সম্পন্ন হলো শুটকিজ আয়োজিত বছরের অন্যতম আকর্ষণীয় রন্ধন প্রতিযোগিতা “Seafood Chefs Challenge 2025”-এর গ্র্যান্ড ফিনালে। সুস্বাদু ও সৃজনশীল সি-ফুড রেসিপির সরব উপস্থিতিতে প্রতিযোগিতাটি হয়ে ওঠে এক অনন্য উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চট্টগ্রাম উইং-এর ম্যানেজার গোলাম মোর্শেদ এবং বারকোড ক্যাফের চেয়ারম্যান মনজুরুল হক।

১০ জন চূড়ান্ত প্রতিযোগী লাইভ রান্নার মাধ্যমে তাঁদের রন্ধনদক্ষতা উপস্থাপন করেন। বিচারকদের রায়ে চট্টগ্রামের আবদুল্লাহ ফাহিম চ্যাম্পিয়ন নির্বাচিত হন এবং তার হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন আয়োজক প্রতিষ্ঠান শুটকিজ। প্রথম রানার আপ নির্বাচিত হন নুসরাত জাহান মুনিয়া, এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন ঢাকার নার্গিস শামীমা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক দলের অন্যতম সদস্য সায়মা সুলতানা, যার সাবলীল উপস্থাপনা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খ্যাতিমান রন্ধন ব্যক্তিত্ব ইরফান হোসেন, শাহীন আফরোজ, জোবাইদা আশরাফ, সাভিনা সিরাজী এনি, রওশন আরা বেগম, হাসিনা আনসার এবং রুবিনা রুবি। অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসাবে ছিলেন SuperFresh Fortified Soyabean Oil, প্লাটিনাম স্পন্সর হিসাবে ছিলেন কনফিডেন্স সল্ট, গোল্ড স্পন্সর হিসাবে ছিলেন মিয়া বিবি, নুর অর্গানিক ফুড, সায়মা’স ক্রিয়েশন, গিফট স্পন্সর হিসাবে ছিলেন পারফেক্ট ইলেকট্রনিক্স, মুন্নু সিরামিকস

অনুষ্ঠানে আয়োজক তৌহিদুল ইসলাম, সায়মা সুলতানা এবং নূর আকতার জাহান উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিলেন জাহেদুল আলম, আজমিরা চৌধুরী ও মিজানুর রহমান।

শুধু প্রতিযোগিতা নয়, এ আয়োজন ছিল দেশের সি-ফুড শিল্প এবং রন্ধনপ্রেমী প্রতিভাদের জন্য একটি উন্মুক্ত মঞ্চ, যা বাংলাদেশি খাদ্যসংস্কৃতিকে আরও একধাপ এগিয়ে নেবে বলেই আয়োজকদের বিশ্বাস।

আরও পড়ুন