রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মহেশখালীতে গহীন পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

মহেশখালীর কালারমারছড়ার গহীন পাহাড়ে অস্ত্রের আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল এই অভিযান চালান।

এসময় ড্রোনের সাহায্যে র‍্যাব পুলিশের প্রায় আড়াইশো আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা অস্ত্রের আস্তানা সনাক্ত করার চেষ্টা করা হয়। আস্তানা সনাক্ত হলে সেখানে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি মহেশখালী থেকে পাচারকালে দেশীয় অস্ত্রসহ একাধিক পাচারকারী ও অস্ত্র কারিগরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সে সব অস্ত্র পাচারকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী আজ কালারমারছড়ার গহীন পাহাড়ে এই অভিযান চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অস্ত্রের আস্তানার সন্ধান ও কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন