মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আবুল বশর আবুর মায়ের ইন্তেকালে শোক প্রকাশ

দেশের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব, বশর গ্রুপের চেয়ারম্যান এবং সাতকানিয়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুল বশর আবুর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ। তাঁর মায়ের মৃত্যুতে শোক জানিয়ে অনেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় বিশিষ্টজনরা বলেন, সফিয়া বেগম ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও মহীয়সী নারী। তিনি তাঁর সন্তানদের সুশিক্ষিত ও নীতিবান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ, নৈতিকতা ও মানবিক গুণাবলি ভবিষ্যত প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি সমাজের প্রতি ছিলেন দায়বদ্ধ এবং মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুতে সমাজে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।

উল্লেখ্য, আলহাজ্ব সফিয়া বেগম গত ৮ ফেব্রুয়ারি ভোরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

৮ ফেব্রুয়ারি দুপুর ১টায় চট্টগ্রামের সিডিএ ১৬ নাম্বার এলাকায় তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিকেল ৫টায় সাতকানিয়ার ঢেমশা গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্বজনরা। নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছে। বিশেষ করে চট্টগ্রামের ব্যবসায়িক মহল, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনগুলো গভীর শোক জানিয়েছেন। তাঁরা মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

আবুল বশর আবুর মা সফিয়া বেগম শুধু একজন মমতাময়ী মা-ই ছিলেন না, তিনি ছিলেন মানবিক মূল্যবোধ ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর সন্তানদের ন্যায়-নীতি ও সততার পথ অনুসরণে উদ্বুদ্ধ করেছেন। তাঁর গড়ে তোলা মূল্যবোধ ও শিক্ষা আগামী প্রজন্মের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

মরহুমার রুহের মাগফেরাত কামনা করে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী সকলকে দোয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন