সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শাহ আমানত বিমানবন্দরে অগ্নি মহড়া

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি মহড়া সম্পন্ন হয়েছে। কাল্পনিক একটি দুর্ঘটনায় নেপচুন এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণকালে আগুন ধরে যায়।

জরুরিভিত্তিতে ছুটে আসে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ট্রাক৷ পরিস্থিতির অবনতির আশঙ্কায় ছুটে আসে ফায়ার সার্ভিস, বিমান, নৌ, সেনাবাহিনীর ফায়ার ট্রাক, উদ্ধারকর্মীদের গাড়ি আর অ্যাম্বুলেন্স।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহণ ছিল এ মহড়ায়।

বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, নির্দিষ্ট সময় পর পর বিমানবন্দরে অগ্নিমহড়ার আয়োজন করা হয় যাতে জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া যায়। মহড়ার কারণে সংস্থাগুলোর মধ্যে দক্ষতা ও সমন্বয় বাাড়ে।

আরও পড়ুন