সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে অভিযান চালিয়ে পোপাদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মুন্না (৩২) এবং সারোয়াতলী ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ মিজানকে (৩৪) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গত ৯ অক্টোবর থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন