সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পঞ্চগড়ে কমছে দিন-রাতের তাপমাত্রা, বেড়েছে শীত

সারা দেশের মতো উত্তরের জেলা পঞ্চগড়ে কমছে দিনের ও রাতের তাপমাত্রার ব্যবধান।

বুধবার (১ জানুয়ারি) থেকে সূর্যের মুখ দেখা না দেওয়ায় অনুভূত হচ্ছে কনকনে শীত।

অব্যাহত পাহাড়ি হিম বাতাসের ঠান্ডায় বিপাকে পড়েছে জেলার নিম্নআয়ের শ্রমজীবী মানুষ।
আবহাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বুধবার (১ জানুয়ারি) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, কুয়াশা কম থাকলেও ঠান্ডার তীব্রতার কারণে বেলা বাড়লেও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। এদিকে ঠান্ডার কারণে সময় মতো কাজে যেতে পারছেন না জেলার নিম্নআয়ের সাধারণ মানুষজন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আকাশে মেঘ এবং মৌসুমি বায়ু নিষ্ক্রিয়তা থাকার কারণে তাপমাত্রাটা একটু বেড়েছে।

তাপমাত্রা বাড়লেও অনুভূত হচ্ছে কনকনে শীত। আগামীতে শীতের তীব্রতা বাড়ার আশঙ্ক্ষা রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন