রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে সামান্য বাড়তে পারে। রোববার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আরো বলা হয়েছে, আগামী ১৩ আগস্ট তারিখের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঘাবাড়ীতে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন