সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শৈত্যপ্রবাহে জবুথবু চট্টগ্রামের নগরজীবন

কনকনে ঠাণ্ডায় কাঁপছে দেশ। বাণিজ্য নগরী চট্টগ্রামও বাদ পড়েনি শীতের এই তীব্রতা থেকে। এতে প্রভাব পড়েছে জীবনে। আবহাওয়া অফিস বলছে, শীতের এমন তীব্রতা থাকবে আরও ৪ থেকে ৫ দিন।

পতেঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কান্তি পাল জানান, দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি তীব্র হচ্ছে। ৭ জানুয়ারির পর তাপমাত্রা বাড়তে পারে। শীতের তীব্রতা থাকলেও চট্টগ্রামে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম। সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে আসলে শৈত্যপ্রবাহ হয়ে থাকে। কিন্তু চট্টগ্রামে এমন পরিস্থিতির সম্ভাবনা কম।

শীতের তীব্রতায় চট্টগ্রামে জমে উঠেছে গরম কাপড়ের ব্যবসা। ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিংমলে শীতের কাপড়ের বেচাকেনা বেড়েছে। পাশাপাশি বন্দরনগরীর কাপড়ের পাইকারি বাজারগুলোও জমজমাট। ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্যমতে, পাইকারি ও খুচরা মিলিয়ে এবারে চট্টগ্রামে হাজার কোটি টাকার শীতবস্ত্রের বিকিকিনি হবে।

শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগও। আক্রান্ত হচ্ছেন সব বয়সি মানুষ।

বিশেষজ্ঞদের মতে, শীতের প্রকোপে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। চমেক হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে শিশু রোগী ভর্তির সংখ্যা শয্যার চেয়ে কয়েকগুণ বেশি। যাদের বেশিরভাগেরই বয়স একদিন থেকে চার বছর পর্যন্ত।

আরও পড়ুন