সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

পটিয়ায় একাধিক মামলার আসামি মো. সোহেল (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার হাইদগাঁও মাহাদাবাদ পাহাড়সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সোহেল ৩নং ওয়ার্ড হাইদগাঁও মাহাদাবাদ এলাকার মো. নুরুল আলমের ছেলে। সোহেল উপজেলা যুবলীগের সদস্য বলে জানা গেছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন, সোহেল একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও সে পটিয়ার শীর্ষ সন্ত্রাসী ডিএম জমির উদ্দিনের ব্যক্তিগত সহকারী (পিএস)। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন