মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ আলেমের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মাওলানা সানাউল্লাহ নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হারুয়ালছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়বিল গ্রামে। নিহত সানাউল্লাহ ওই এলাকার মাওলানা নুরুল ইসলামের ছেলে এবং ফটিকছড়ির শাহনগর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা সানাউল্লাহ পুকুরে মাছ দেখার সময় পানির পাম্পের (মোটর) তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সানাউল্লাহ ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক এবং সমাজে তার গ্রহণযোগ্যতা ছিল উল্লেখযোগ্য।

আরও পড়ুন