সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কর্ণফুলীতে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ১৩

কর্ণফুলীতে জুয়ার আসর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, একটি বসতঘরে জুয়ার আয়োজন চলছিল। অভিযানের সময় হাতেনাতে ধরা পড়ে ১৩ জন।

গ্রেপ্তাররা অধিকাংশই ইটভাটার শ্রমিক। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন