নগরের খুলশী থানাধীন রেলওয়ে কলোনি থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান খুলশী থানার ওসি কবিরুল ইসলাম।
তিনি বলেন, একটি মরদেহ পাওয়া গেছে। এখনও নাম পরিচয় পাওয়া যায়নি।
ফিঙ্গার প্রিন্ট শনাক্তের জন্য পুলিশের ফরেনসিক টিম কাজ করছে। পরিচয় পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
