সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মানবতার বিজয় নিশানই ছিল নবীজীর (সা.) জাদুর কাঠি

শাশ্বত ধ্বনি পরিষদের হজরত মুহাম্মদ (সা.)-কে নিবেদিত আবৃত্তি অনুষ্ঠানে আলোচকেরা বলেছেন, মানবতার দৃপ্ত বিজয় নিশানই ছিল নবীজীর (সা.) জাদুর কাঠি। নবীজী (সা.) ধূলির ধরণীতে এসেছিলেন প্রেমের সওগাত নিয়ে।

হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও শুদ্ধতম মহামানব। শাশ্বত ধ্বনি উচ্চারণের শুভ্রতম ও পরিপূর্ণতম প্রতিকৃতি তিনি।

তাই মহানবী (সা.)-কে শিল্প ও সংস্কৃতি চর্চার আওতামুক্ত রাখাকে আমরা মানসিক দীনতার পরিচায়ক মনে করি।

 

সামাজিক ঐতিহাসিক অর্থে মুসলমান থেকেই আমরা সেকুলর হয়েছি। আল্লাহর সার্বভৌম সত্তাকে আল্লাহ অস্বীকৃত সেকুলার রাষ্ট্রসত্তার কাছে হাস্যকর চিন্তারূপে পর্যবসিত করেছি। নবীর রাজনৈতিক জীবনকে উপাখ্যানরূপে বিবেচনার জাহেলি মনস্তত্ত্বে অভ্যস্ত হয়েছি। রাসূল (সা.) সর্বোত্তম আদর্শ। এই সনদ কোনো হার্ভাড, অক্সফোর্ড বা নোবেল কমিটি দেয়নি। স্বয়ং রাব্বুল আলামিন এই সনদ দিয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে শাশ্বত ধ্বনি পরিষদের ‘মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মহানবী প্রিয়তম সুন্দরতম’ শীর্ষক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মোরশেদ, বিশিষ্ট লেখক ও চিন্তক চৌধুরী গোলাম রব্বানী এবং কবি ও চিন্তক সৈয়দ আহমদ শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি শিল্পের শিক্ষক, শাশ্বত ধ্বনি পরিষদের আহ্বায়ক মোসতাক খন্দকার। এ আয়োজনে অনুষ্ঠান স্মারকের মোড়ক উন্মোচন করেন স্মার্ট গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাঈনুল আহসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাশ্বত ধ্বনি পরিষদের সদস্যসচিব আবৃত্তি শিল্পী শরীফ মাহমুদ।

অধ্যাপক ড. সরওয়ার মোরশেদ বলেন, হিংসা আর হানাহানিতে যখন নীলাকাশ কৃষ্ণায়িত, তখন মহানবী আমাদের পৃথিবীতে এসেছিলেন সোনার ডিমের মতো ফাগুনের চাঁদ হয়ে। মায়াবীপারের এই রাজকুমার দুখিনী পৃথিবীর নিদ্রা ভেঙেছিলেন সিথানের কাঠি পৈথানে আর পৈথানের কাঠি সিথানে অদলবদল করে।

চৌধুরী গোলাম রব্বানী বলেন, রাসূল (স.) সর্বোত্তম আদর্শ। মুহাম্মদ (সা.)-কে নিয়ে মানুষের প্রেম, ভাবনা, গবেষণা ও প্রকাশনা অনেক বেড়েছে এবং ক্রমশ বাড়তেই থাকবে। আল্লাহর যা-কিছু সৃষ্টি তার মধ্যে মুহাম্মদ (সা.)-ই সর্বশ্রেষ্ঠ। মহানবী (সা.) বিশ্বজগতের অশেষ কল্যাণের আধার।

 

আরও পড়ুন