‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।
ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অর্জুনকে। গ্রেপ্তাররের পর নিম্ন আদালত আল্লু আর্জুনকে ১৪ দিনের রিমান্ডে পাঠানোর পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি।
এদিকে আল্লু অর্জুনকে গ্রেফতারের সময় তার সঙ্গে মোটেই আলাদা আচরণ করেনি ভারতীয় পুলিশ। সোজা এই দক্ষিণী সুপারস্টারের বেডরুমে ঢুকে যায়। তাকে পোশাক পরিবর্তন করার সুযোগও দেয়নি। পুলিশের গাড়িতে ওঠার সময়ও কিন্তু ফুল সোয়্যাগে ছিলেন অভিনেতা। হাতে থাকা কফির কাপ শেষ করেন, ততক্ষণ অপেক্ষা করে পুলিশ। তারপর স্ত্রীকে চুম্বন করে রওয়ানা দেন।
এদিকে আল্লুর গ্রেফতারে অনেকেই নাখোশ। ক্ষোভ প্রকাশ করেছেন সহশিল্পী রাশমিকা মান্দানাও। তবে কারামুক্ত হয়ে আল্লু অর্জুন এর উল্টো। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিন বলেন, আমি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেছি। এক্ষেত্রেও সমস্ত ধরনের সহযোগিতা করতে চাই। আরও একবার মৃতার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।
