সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপের ২৭ রাষ্ট্রদূতের বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দুপুর ১২টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ নিয়ে এক ব্রিফিংয়ে জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম জানিয়েছিলেন, ইউ’র ২৭ দেশ ছাড়াও আরও একটি দেশের রাষ্ট্রদূত অংশগ্রহণ করবেন এ বৈঠকে।

এ বৈঠকে সমসাময়িক ইস্যু ও অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন