সহযোগিতা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত অগ্রগতি প্রচারের লক্ষ্যে তিন বছরের অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।
এটি কৌশলগত সহযোগিতা, গবেষণা এবং উদ্ভাবন প্রকল্পগুলির ওপর বিশেষ গুরুত্বারোপ করে দুই পক্ষের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতামূলক বিনিময়ের ভিত্তি প্রসারিত করবে।
এই চুক্তিটি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা উভয় সংস্থাকে দেশের গবেষণা খাত এবং শিক্ষায় স্মার্ট প্রযুক্তির গ্রহণযোগ্যতাকে সমৃদ্ধ করতে অবদান রাখবে।
