বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খালাস পেয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক এ রায় ঘোষণা করেন। এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৮ নভেম্বর দুদকের আরেক মামলা থেকে ছেলেসহ খালাস পান খন্দকার মোশাররফ হোসেন। তার আগে গত ২২ আগস্ট মানি লন্ডারিংয়ের মামলায় খালাস পান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
