সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-কানাডা সফরে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন।

এসময় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি। সফর শেষে আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন তিনি।

আরও পড়ুন